সিলেটে সুস্থ হলেন আরও ২ জন করোনা রোগি
বৈশাখি নিউজ ২৪ ডটকম: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও দুজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১৬ জন রোগী এই হাসপাতালে থেকে সুস্থ হলেন।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ২টার দিকে হাসপাতাল থেকে তাদের সুস্থতার ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনা থেকে সুস্থ হয়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার আরও দুজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে ৩৫ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১৫ জন করোনা আক্রান্ত ও ২০ জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে ৬ মে এই হাসপাতাল থেকে সিলেটে প্রথম দফায় পাঁচজন করোনাজয়ী রোগীকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর ৯ মে আরও চারজন, ১১ মে আরও তিনজন এবং ১৩ মে বুধবার আরও দুজন করোনা রোগী সুস্থ হলে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়।
Related News
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় সিলেটেওRead More
রবিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শনিবার সিলেট মহানগরেরRead More



Comments are Closed