করোনাভাইরাসে আক্রান্ত ১৯২৬ পুলিশ সদস্য
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৮ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯২৬ জনে।
বুধবার (১৩ মে) ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি। তবে আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৯০৭ জন।
ডিএমপি সূত্র জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দু’জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ১৫৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪ হাজার ৯৬১ জনকে। এ পর্যন্ত ২৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এখন পর্যন্ত পুলিশের ৭ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করেছেন। তারা হলেন- ডিএমপির কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭), এএসআই শ্রী রঘুনাথ রায় (৪৮), কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), এসআই সুলতানুল আরেফিন ও এসবির এসআই নাজির উদ্দীন (৫৫)। গত রবিবার (১০ মে) পর্যন্ত ১৪৭ জন করোনা আক্রান্ত পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পুলিশ সদর দফতর জানায়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed