করোনাভাইরাসে ৫৮৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
প্রবাস ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণে বাংলাদেশিদের মৃত্যুর হার দিন দিন বাড়ছে।
সোমবার (১১ মে) পর্যন্ত বিশ্বের ১৭টি দেশে ৫৮৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ২৩ হাজারের বেশি প্রবাসি।
সোমবার বিভিন্ন দেশে বাংলাদেশের বেশ কয়েকটি দূতাবাসের কর্মকর্তা, কয়েকটি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।
এ পর্যন্ত ১৭টি দেশে ৫৮৬ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২৫০ জন, যুক্তরাজ্যে ২০০ জন, সৌদি আরবে ৭৬ জন, কুয়েতে ১৭ জন, ইতালিতে ৮ জন, কানাডায় ৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬ জন, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৪ জন, সুইডেনে ২ জন, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।
যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেলেও সেখানে কত জন বাংলাদেশির মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে সেটি নির্দিষ্ট করে জানা যায়নি। তবে সিঙ্গাপুরের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে সৌদি আরবে।
সিঙ্গাপুরে ১২ হাজার, সৌদি আরবে ৭ হাজারের পর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ৩ হাজার। এ ছাড়া কুয়েতে ৮০০, ইতালিতে ২০০, স্পেনে দেড়শ’ এবং সংযুক্ত আরব আমিরাতে ১০০ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাদ দিয়ে এই ৭ দেশে গত ১০ মে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেছে।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed