Main Menu

ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স করোনায় আক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ বছর বয়সী একজন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিই উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১১ মে) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৯ মে তার নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়। আজ সন্ধ্যায় খবর আসে তার করোনা রিপোর্ট পজিটিভ। বর্তমানে তিনি তার নিজ বাড়িতেইআছেন। বাড়িটি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed