কোম্পানীগঞ্জে বালু চুরির দায়ে আ’লীগ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের বহুল আলোচিত যুবলীগ থেকে বহিষ্কৃত বর্তমানে আওয়ামী লীগ নেতা শাহ আলমকে এবার চুরির দায়ে আটক করেছে পুলিশ। তিনি পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নয়াগাঙেরপাড় গ্রামের সাবেক মেম্বার ময়না মিয়ার ছেলে।
সোমবার (১১ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (১০ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধলাই ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় বালু চুরি করার কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পেলুডার মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহ আলমসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে।
জানা যায়, ২০১৪ সালের ৩ অক্টোবর উপজেলার দয়ারবাজারে সংঘটিত একটি ডাকাতির মামলার অন্যতম আসামি হিসেবে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। সে সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে শাহ আলমকে বহিষ্কার করা হয়।
এছাড়াও তিনি কোম্পানীগঞ্জ থানার একাধিক ডাকাতি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। ২০১০ সালে অপহরণ ও হত্যা এবং লাশ গুম করার অভিযোগে একটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে । বেশ কয়েক বছর থেকে উপজেলায় ডাকাতি, চুরিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন শাহ আলম।
কোম্পানীগঞ্জ থানার ওসি রজিউল্লাহ বলেন, বালু চুরির সময় শাহ আলমকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাকে প্রধান আসামি করে আরও দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন কোম্পানীগঞ্জে অপরাধ করে কেউ ছাড় পাবেন না।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed