টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদককারবারি নিহত হয়েছে।
শনিবার (৯ মে) ভোর রাত সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, রাতে ইয়াবা পাচারের খবরে টেকনাফ থানা পুলিশের একটি টিম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় পৌঁছলে রোহিঙ্গা মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। তাদেরকে আহতবস্তায় প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা, ২টি দেশীয় এলজি ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকারিয়া মাহমুদ জানান, ভোররাতে পুলিশ গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে নিয়ে আসে। এ সময় তাদেরকে কক্সবাজার রেফার করা হয়। একই সঙ্গে পুলিশের দুই সদস্যকেও চিকিৎসা দেওয়া হয়।
ওসি প্রদীপ জানান, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
দুইদিন ধরে বিদ্যুৎহীন ভবনে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুইজন
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরতRead More
পদত্যাগের দাবীতে চুয়েটে ভিসির ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: পদত্যাগের দাবীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপকRead More



Comments are Closed