বিশ্বনাথে ১০ বছরের শিশুর করোনা শনাক্ত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ১০ বছর বয়সী এক শিশু কন্যার শরীরে করোনা শনাক্ত হয়েছে। সে উপজেলায় দ্বিতীয় করোনা রোগী হিসেবে শনাক্ত হয়।
আক্রান্ত ওই শিশু উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীবাজারে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী সবুজ দাসের মেয়ে শ্রাবন্তী দাস।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
তিনি জানান, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সবুজ দাস। তিনি সিলেট শহরের ফার্মেসী ব্যবসায়ী ছিলেন। সবুজ দাসের মৃত্যুর পরই বিশ্বনাথের রামপাশার বৈরাগীবাজারস্থ তার বাসাটি লকডাউন করে প্রশাসন এবং সবুজ দাসের পরিবারের ৯জন সদস্য সহ ১১ জনের নমুনা টেস্ট করা হয়। তাদের মধ্যে সবুজ দাসের ১০ বছর বয়সী মেয়ের করোনা পজেটিভ রিপোর্ট শুক্রবার এসেছে। অন্য ১০জনের রিপোর্ট এখনো আসেনি।
করোনা পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্থানীয় এলাকাবাসীর সাথে উপজেলা প্রশাসনের জরুরী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। করোনা পরিস্থিতিতে পরবর্তী করনীয় এই বৈঠকে নির্ধারণ করা হবে বলে চেয়ারম্যান আলমগীর জানান।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed