দ্বিতীয় দফায় ভাসানচরে আরও ৩০০ রোহিঙ্গা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের জলসীমায় প্রবেশকারী প্রায় ৩০০ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। বুধবার (৬ মে) দিবাগত রাতে ধরা পড়ার পর বৃহস্পতিবার (৭ মে) তাদের ভাসানচরে পাঠানো হয়। এর আগে গত ৩ মে প্রথম দফায় ৩০ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানায়।
সূত্রটি জানায়, ২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর আক্রমণে রোহিঙ্গারা যখন দলে দলে বাংলাদেশে পালিয়ে আসেন, তখন আমরা মানবিক কারণে তাদের জায়গা দিয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা সীমা অতিক্রম করে গেছি; নতুন কাউকে আমরা নিতে রাজি নই।’
তিনি বলেন, ‘আমাদের জলসীমায় কেউ যদি ঢুকে পড়েন, তবে হয়তো তাদের আশ্রয় দিতে পারি এবং সেটি হবে ভাসানচরে।’
উল্লেখ্য, গত মাসে একটি রোহিঙ্গা দল মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়ে সেখানে যেতে ব্যর্থ হয়ে ফিরে আসেন। পরে বাংলাদেশ ৩৯২ জনকে আশ্রয় দেয়। এরপর বঙ্গোপসাগরে ভাসমান আরেকটি জাহাজে প্রায় ৫০০ রোহিঙ্গাকে জাতিসংঘ ও অন্যান্য কয়েকটি দেশ আশ্রয় দেওয়ার অনুরোধ জানালে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশ। এই পরিস্থিতির মধ্যে দ্বিতীয় দফায় এই রোহিঙ্গাদের গ্রহণ করতে হলো বাংলাদেশকে।
Related News
সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজনRead More
কক্সবাজারের কুতুবদিয়ায় জেলে পল্লীতে আগুন, ৩৩ বসতঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডেRead More



Comments are Closed