Main Menu

ওসমানীর করোনাক্রান্ত ১৫ ইন্টার্নের রিপোর্ট নেগেটিভ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকের ১‌৫ জনেরই রিপোর্টই এবার নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় তাদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। শনাক্ত হওয়া অপর ইন্টার্ন চিকিৎসক শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশ ইউনিটে চিকিৎসাধীন আছেন।

এরআগে গত ৪ মে এই ১৬ চিকিৎসকের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি জানা যায়। তবে তার আগে ২৩ এপ্রিল থেকেই তারা কলেজের ইন্টার্ন হোস্টেলে কোয়ারেন্টিন ছিলেন।

Manual4 Ad Code

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ গাজীপুর থেকে আসা এই হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত হয়। এরপর বাইরের বিভিন্ন জেলা থেকে সিলেটে আসা ৭৮ ইন্টার্ন চিকিৎসককে হোস্টেলে কোয়ারেন্টিনে রেখে তাদের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ঢাকার ল্যাবে পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়। যা ৪ মে জানা যায়। শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ১৫জনই নারী।

Manual4 Ad Code

আক্রান্তদের শরীরে তেমন কোনো উপসর্গ না থাকায় তাদের কলেজ হোস্টেলেই আইসোলেশনে রাখা হয়। ৫ মে মঙ্গলবার ফের তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।

এরমধ্যে একজনের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফা পরীক্ষায় হাসপাতালে ভর্তি একজন ছাড়া বাকীদের রিপোর্ট নেগেটিভ আসে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আরেকবার তাদের নমুনা পরীক্ষা করা হবে। পরপর দুবার নমুনা পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসলে আমরা একজন রোগীকে সুস্থ ঘোষণা করি।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনিই করোনা শনাক্ত হওয়া সিলেটের প্রথম রোগী। গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code