Main Menu

সিলেটে ৪টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে এবং মোঃ ফকরুল ইসলাম (উপ পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ,সিলেট) এর সমন্বয়ে এসএমপির শাহপরাণ থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা অনুযায়ী পণ্যের মান নিন্ম, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Share





Related News

Comments are Closed