মে মাসে তীব্র তাপপ্রবাহ ও বজ্রঝড়ের আশঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান মে মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে এ মাসে তীব্র বজ্রঝড়ের শঙ্কাও রয়েছে।
দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সরকারের এ বিভাগটি জানিয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের দু’টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে।
এছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩দিন মাঝারি/তীব্র বজ্রঝড় (কালবৈশাখী) ও দেশের অন্যত্র ৩-৪ দিন হালকা/মাঝারি বজ্রঝড় (কালবৈশাখী) হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হবে।
অন্যদিকে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
নদ-নদীর অবস্থা মে মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলের কতিপয় স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র প্রধান নদ-নদীর সমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকবে।
কৃষি আবহাওয়ায় এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৪-৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণ কাল ৬ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা থাকবে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed