করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় প্রাণ হারালেন আরও এক পুলিশ সদস্য। মৃত্যুবরণকারী পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রঘুনাথ রায় (৪৮)। তিনি করোনা প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করেছিলেন।
বুধবার (৬ মে) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ছয়জন সদস্য মারা গেলেন।
রঘুনাথ রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাযুদ্ধে রঘুনাথ রায়ের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে সহকর্মীর এমন আত্মত্যাগের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য গর্বিত।
রঘুনাথ রায়ের করোনাভাইরাস ধরা পড়ার পর তিনি রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে বুধবার সকাল ৮ টা ২০ মিনিটে তিনি মারা যান।
রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা এবং এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
Related News
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদে অসত্য তথ্য দেওয়ারRead More
সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও ভৌত কাজ দ্রুত এগিয়েRead More



Comments are Closed