Main Menu

তাহিরপুরে কিশোরসহ ৬ জন করেনায় আক্রান্ত

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রথমবারের মত এক কিশোরসহ ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার বেলা সোয়া দুটায় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, ঢাকার রোগতত্ত, রোগ নিযন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ৪০ জনের নমুনা পাঠানোর পর মঙ্গলবার সকালে সেখান থেকে জানানো হয়, তাহিরপুর উপজেলায় ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ ৬ জনই উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বলে জানা গেছে।

আক্রান্তদের মধ্যে এক কিশোর, দুই জন পুরুষ ও তিন জন নারী রয়েছেন। আক্রান্ত পুরুষদের একজনের বয়স ৩৫, অপরজনের বয়স ৪৫ ও অপর কিশোরের বয়স ১৬ বছর।এবং নারী ৩ জনের গড় বয়স ১৮-৩০ বছর।

আক্রান্তদের ৬ জন রাজধানী ঢাকার গাজীপুর, নারায়নগঞ্জে বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন।

সম্প্রতি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামে নিজ নিজ বাড়িতে ফিরে আসায় অন্যদের ন্যায় এ দুই পরিবারের ৬ সদস্যের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত¡, রোগ নিযন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।

মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী বলেন, স্বাস্থবিধি অনুযায়ী করোনা আক্রান্তদের দুটি বাড়ি সকালেই লকডাউন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed