বিরলে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত, আটক ২
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলের ভারত সীমান্তবর্তী গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে রবিবার (৩ মে) রাত সোয়া ৯ টায় প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত নূরুল ইসলাম উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দোর জলপাড়া গ্রামের মৃত আকালু মোহাম্মদের ছেলে।
এ ঘটনায় রিবল থানা পুলিশ ওই রাতেই প্রতিপক্ষ তোফাজ্জল হোসেন ঝুলু (৪৬) ও তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৪২) দম্পতিকে আটক করেছে। ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ওইদিন রাত সোয়া ৯ টায় নুরুল ইসলাম স্থানীয় জামে মসজিদে তারাবির নামাজ আদায় করে নিজ বাড়ীতে ফেরার পথে নলকুপের পানি নিস্কাষণ নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ একই গ্রামের মৃত তফিল উদ্দীনের ছেলে তোফাজ্জল হোসেন ঝুলুসহ (৫৫) তার লোকজন নুরুল ইসলামের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। নুরুল ইসলামের চিৎকারে স্থানীয় এগিয়ে এসে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ১১ টায় নুরুল ইসলামের মৃত্যু ঘটে।
বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবীব জানান, নুরুল ইসলামের মৃত্যু ঘটনায় তার ছেলে রেজাউল ইসলাম বাদী হয়ে সোমবার তোফাজ্জল হোসেন ঝুলু ও তার স্ত্রী মঞ্জুয়ারা বেগমসহ ৬ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed