Main Menu

দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার

বৈশাখী নিউজ ডেস্ক: চলমান রমজান ও আসছে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আগামি ১০ মে থেকে সীমিত আকারে বিকেল বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। তবে এসব ব্যবসাপ্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব অনুসরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বিকেল ৫টার মধ্যে অবশ্যই শপিং মল ও দোকানপাট বন্ধ করতে বলা হয়েছে।

সোমবার (৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি বর্ধিতকরণ আদেশে এ অনুমতির কথা বলা হয়েছে।

একইসঙ্গে জনসাধারণের চলাচলের সময়েও কিছুটা শিথিল করা হয়েছে। নতুন ছুটির সময় থেকে রাত ৮টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বিশেষ প্রয়োজন (চিকিৎসা, লাশ দাফন, জরুরি সেবার কাজ) ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না। এর আগে সন্ধ্যায় ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা ছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এ আদেশটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, আগামি ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা সীমিত করা যেতে পারে।

এতে আরো বলা হয়েছে, ‘রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানা-পাট খোলা রাখা যাবে।’ তবে এই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ বিষয়ে বলা হয়েছে, ‘ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে’।

বড় বড় শপিং কমপ্লেক্সগুলোর বিষয়ে বলা হয়েছে, ‘বড় শপিংমলগুলোর প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। দোকান-পাট ও শপিংমলগুলো অবশ্যই বিকেল ৫টার মধ্যে বন্ধ করে দিতে হবে।

অন্যদিকে এক জেলা থেকে অন্য জেলায় সাধারণ চলাচলের কঠোরতা বজায় থাকবে। জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীকে এই বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে আদেশে।

আদেশে সড়ক ও নৌপথে সকল প্রকার পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত যান চলাচল উন্মুক্ত থাকবে। অন্যদিকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে।

Share





Related News

Comments are Closed