দেশে ৮৫৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশের ৮৫৪ সদস্য কভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৪৪৯ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য।
রবিবার (৩ মে) পুলিশ সদর দফতরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন ৪৪৯ জন। প্রাতিষ্ঠানিক কোরেন্টাইনে আছেন ১ হাজার ৫০ জন। আইসোলেশনে রয়েছেন ৩১৫ জন। সুস্থ হয়েছেন ৫৭ জন। আর এখন পর্যন্ত মারা গেছেন মোট ৫ জন পুলিশ সদস্য।
পুলিশ কর্মকর্তারা বলছেন, করোনা সংক্রমণের শুরু থেকেই মাঠ পর্যায়ে নানা ধরনের দায়িত্ব পালন করছেন পুলিশ। রোগীদের হাসপাতালে পৌঁছানো থেকে শুরু করে মানুষের সঙ্গরোধ নিশ্চিত করা, করোনা আক্রান্ত অলিগলিতে টহল ডিউটি, রাস্তায় জীবাণুনাশক ছিটানো, ত্রাণ বিতরণ, ত্রাণ বিতরণে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা, আক্রান্ত রোগীর দাফনেও সক্রিয় ভূমিকা রাখতে হচ্ছে। তাই পুলিশের সংক্রমণের ঝুঁকি বেশি থাকবেই।
এদিকে সারা দেশে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৪৫৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৭৭ জন, সুস্থ হয়েছেন ১০৬৩ জন।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed