৪ মে থেকে ওসমানীতে টেলিমেডিসিন সেবা চালু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হটলাইনে বিশেষায়িত টেলিমেডিসিন সেবা শুরু হতে যাচ্ছে।
সোমবার (৪ মে) থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে। তবে শুক্রবার ও সরকারি ছুটির দিন এ সেবা বন্ধ থাকবে।
সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসাসেবা সহজীকরণ করার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও বিএমএ এর সমন্বিত উদ্যোগে মুঠোফোনে এ বিশেষায়িত টেলিমেডিসিন সেবা দেওয়া হবে।
শনিবার (২ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. ময়নুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
মেডিসিন, হৃদরোগ ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার জন্য হটলাইন ০১৭৮১৩১৩০৯৮।
গাইনি ও প্রসূতিজনিত সমস্যায় ০১৭৮৪৩১৩০৯৯।
শিশু ও নবজাতকের জন্য ০১৬৬০১২৩১৩৭।
সার্জারি (শনিবার-সোমবার), নাক-কান-গলা (মঙ্গলবার-বুধবার), ডার্মাটোলজি (বৃহস্পতিবার) ০১৭৮৭৩১৩০৯৭।
করোনা সম্পর্কিত জিজ্ঞাসা ও চিকিৎসা ০১৭৩৫৭৭২৬৮৩।
অন্যান্য রোগ বিষয়ক ০১৭৬৫৮৯৯৮২৭।
Related News
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৪৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়Read More
হাম উপসর্গে আরও ৩ শিমুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০২২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed