Main Menu

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২,৪৪,৭৭৮

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী ২ লাখ ৪৪ হাজার ৭৭৮ জনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৮৪ হাজার ১৭৬ জন।

বর্তমানে স্থির অবস্থায় রয়েছেন ২০ লাখ ৭৯ হাজার ৩৭২ জন, যা মোট রোগীর ৯৮ শতাংশ।

এছাড়া, ৫০ হাজার ৮৫৮ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৪ লাখ ৮৪ হাজার ১৭৬ জন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১১ লাখ ৮ হাজার ৮৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share





Related News

Comments are Closed