এলপিজি গ্যাসের দাম ফের বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা সংক্রামনের মধ্যে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম ফের বাড়ছে। বাসা-বাড়িতে ব্যবহার্য্য এ পণ্যটির দাম রোববার থেকে সিলিন্ডার প্রতি ৬০ টাকা করে বৃদ্ধি পাচ্ছে। দেশে এলপিজি বাজারজাতকারী সকল কোম্পানীগুলোর সিদ্ধান্তনুযায়ী একযোগে সারাদেশে বর্ধিত মূল্য কার্যকর হবে।
তবে খুচরা বাজারে শনিবার (২ মে) থেকেই এর প্রভাব পড়তে শুরু করেছে।
এলপিজি কোম্পানীগুলোর পরিবেশকদের সুত্রে জানা গেছে, আজ রোববার থেকে প্রতিটি সিলিন্ডারের পাইকারী দাম হবে কোম্পানীর প্রকারভেদে ৮৬০ থেকে ৮৮০ টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতারা এ দামে পরিবেশকদের কাছ থেকে কিনে ভোক্তাদের কাছে বিক্রি করবেন আরও ৩০ থেকে ৫০ টাকা বেশী দামে। সে হিসাবে রোববার থেকে ভোক্তাকে এলপিজি সিলিন্ডার কিনতে হবে ৯২০ থেকে ৯৪০ টাকায়। পরিবেশকরা জানিয়েছেন, শনিবার পর্যন্ত এলপিজি সিল্ডিারের পাইকারী মূল্য ছিল কোম্পানী ভেদে ৭৮০ থেকে ৮১০ টাকার মধ্যে। যা খুচরা বাজারে বিক্রি হতো সর্বোচ্চ ৮৫০ টাকায়।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed