যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৫ বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরও ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত বাংলাদেশিদের মধ্যে নিউইয়র্কে ৪ জন ও নিউজার্সিতে একজন। এ নিয়ে নিউইয়র্কে ২০৮ ও নিউজার্সিতে ৮ বাংলাদেশিসহ যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে মারা গেছেন মোট ২২৮ জন বাংলাদেশি।
শুক্রবার (১ মে) নিউইয়র্কে যে ৪ জন মারা গেছেন তার মধ্যে রয়েছেন ৮৭ বছর বয়সী একজন নারী। তিনি সুরাইয়া আহমেদ- নিউইয়র্কের পরিচতি মুখ সাহিত্যিক ও ফার্মাসিস্ট ফেরদ্যেস সাজেদীন ও চারুশিল্পী বাশিরুল হক বিল্টুর শাশুড়ি। শুক্রবার সকালে লং আইল্যান্ডের উইনথ্রপ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরেকজন হচ্ছেন ব্রুকলিনের বাসিন্দা মোহাম্মদ সামসুদ্দিন (৫৫)। নি:সঙ্গ জীবন যাপনকারী সামসুদ্দিন বেশ কয়েকমাস ধরে কর্মহীন জীবনে কিছুটা হতাশাগ্রস্ত ছিলেন। শুক্রবার ভোর রাতে তার রুমমেটরা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে কল করে। তাকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষায় জানা যায় তিনি করোনা সিনট্রম নিয়ে মারা গেছেন।
এদিন আরো মারা গেছেন কুইন্সের সানিসাইড মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ ফরিদ ভূঁইয়া (৭২) ও লং আইল্যান্ডের বাসিন্দা ও পেশায় সেলস পার্সন রথীন্দ্র নাথ কুমার সরকার (৫৫)। আর নিউজার্সির প্যাটারসন সিটিতে মারা গেছেন আব্দুল কাদের মাখন (৭১)।
Related News
মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় সিলেটের যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজন বিশ্বাসRead More
৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে অবৈধ পথে যাওয়া আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদেরRead More



Comments are Closed