সিলেট নগরী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌহাট্টায় পুলিশ বক্সের পেছন থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল পৌণে ৩টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। তবে মারা যাওয়া ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানা গেছে।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, মারা যাওয়া ব্যক্তির শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না। মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে হতে পারেন বলে ধারণা ওসির।
« আরও দুবার হানা দিতে পারে করোনা: ডব্লিউএইচও (Previous News)
(Next News) সিলেট বিভাগে আরো ৬৬ করোনা রোগী শনাক্ত »
Related News
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলেRead More



Comments are Closed