সহানুভূতি বাড়াতে ফেসবুকে ‘কেয়ার’ ইমোজি
প্রযুক্তি ডেস্ক: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংকটকালে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনের প্রতি আরও সহজে সহানুভূতি ও সমর্থন প্রকাশের লক্ষ্যে নতুন ইমোজি ‘কেয়ার’ চালু করেছে ফেসবুক।
বুধবার (২৯ এপ্রিল) থেকে বাংলাদেশের ব্যবহারকারীরা ফেসবুক ও মেসেঞ্জারে কেয়ার ইমোজি ব্যবহার করতে পারছেন। দুই সপ্তাহ আগে এই ইমোজি আনার ঘোষণা দিয়েছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্বই এখন লকডাউনে। চলমান সংকটে আগের থেকে বেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভরতা। কঠিন এই সময়ে দূরে থেকেও যাতে প্রিয়জনদের পাশে থাকার অনুভূতি আরও সহজে প্রকাশ করা যায় সেই উদ্দেশেই বিশেষ এই ইমোজি আনল ফেসবুক।
কেয়ার ইমোজি নিয়ে ফেসবুকের নোটিফিকেশনে বলা হয়েছে- “দূরে, কিন্তু আমরা একত্রে আছি।”
“আমরা একটি নতুন রি-অ্যাকশন বাটন যোগ করেছি, যাতে আমাদের থেকে দূরে থাকাদের প্রতি বাড়তি সমর্থন জানাতে পারে। আমরা আশা করি, এটা আপনাকে, আপনার পরিবারকে ও আপনাদের বন্ধুদের আরও বেশি কানেক্টেড থাকতে সহযোগিতা করবে।”
বর্তমানে ফেসবুক ও মেসেঞ্জারে যেসব ইমোজি রয়েছে তাতে লাইক, লাভ, স্যাড, ওয়াও, হাহা ও অ্যাংরি অনুভূতি প্রকাশ করা যায়। এসবের সঙ্গে এবার যোগ হলো ‘কেয়ার’ ইমোজি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed