Main Menu

বিয়ানীবাজারে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামা নিদনপুর গ্রামে আপন চাচাতো ভাইয়ের হাতে এক যুবক খুন হওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিদনপুর গ্রামের আব্দুল কাইয়ুমের (২০) পরিবার ও তার চাচাতো ভাইয়ের পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আপন চাচাতো ভাইয়ের জিআই পাইপের আঘাতে আব্দুল কাইয়ুম আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনায় কাইয়ুমের আপন ভাই তাজ উদ্দিন ও নাজিম উদ্দিনও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহত আব্দুল কাইয়ুমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজ শুক্রবার (১ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ সূত্রে জানা গেছে, কাইয়ুমের লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এখনও এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়নি।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed