দেশে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৭১
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ২ জনের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে।
শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫৫৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরও ৫৭১ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৮ জনে।
নাসিমা সুলতানার দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা দুজনের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। এরমধ্যে একজন ঢাকায় মারা গেছেন।
এছাড়া নতুন করে ১৪ জনসহ মোট ১৭৪ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শুক্রবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১০৫ জনে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৩ লাখ ৮ হাজার ২৩৩ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তাদের মধ্যে বর্তমানে ২০ লাখ ৩১ হাজার ৩০৯ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৯৪৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১০ লাখ ৪২ হাজার ৮১৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed