করোনায় আরেক পুলিশ সদস্যের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের নাম নাজের উদ্দীন (৫৫)। তিনি বিশেষ শাখায় (এসবি) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বরত ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এছাড়া অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন নাজের উদ্দীন।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জানান, আজ সকালে রাজারবাগে এসআই নাজির উদ্দীনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।
তিনি জানান, গত ২৫ এপ্রিল এসআই নাজিরের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করে রেজাল্ট পজিটিভ পাওয়া যায়।
এরপর থেকেই তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন।
১৯৮৩ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন নাজির উদ্দীন। ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর থেকে এসবি ছিলেন তিনি। তার বাড়ি পাবনা জেলার ভেংগুরা থানার কাজীটোলা গ্রামে।
উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৪ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed