দিনাজপুর চেম্বারের পিপিই ও মাস্ক প্রদান
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসায় কর্মরত চিকিৎসকদের সুরক্ষায় পিপিই ও মাস্ক প্রদান করল দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এফবিসিসিআই কর্তৃক প্রেরিত ২৫ পিচ পিপিই, ও ৫০ পিচ মাস্ক হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস এর হাতে তুলে দেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুজা উর রব চৌধুরী। এসময় এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেশ সরকার উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসায় কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা কর্মে সহায়তার জন্য উক্ত সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed