Main Menu

সুস্থ হওয়া ২০০ তাবলিগ সদস্যের প্লাজমা দান

বৈশাখী নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে প্লাজমা থেরাপির জন্য ভারতের রাজধানী দিল্লিতে সুস্থ হয়ে ওঠা ২০০ তাবলিগ সদস্য প্লাজমা দান করে মানবিকতার নজির তৈরি করেছেন।

গত ২৬ এপ্রিল রবিবারই তাবলিগ জামাতের প্রধান গোপন স্থান থেকে এক অডিও বার্তায় তাবলিগের সুস্থ হয়ে ওঠাদের প্লাজমা দেবার আবেদন জানিয়েছিলেন। সোমবার থেকেই শুরু হয়েছে তবলিগ জামাতের ২০০ জন সদস্যের প্লাজমা সংগ্রহের কাজ।

সুলতানপুরী এবং নারেলার দুটি কোভিড কেয়ার সেন্টারে এই প্লাজমা সংগ্রহ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এইমসের মেডিকাল সুপার ডা. ডি কে শর্মা জানিয়েছেন, আমরা বেশ কয়েকজন দাতার থেকে প্লাজমা সংগ্রহ করেছি। এবার আমরা উপযুক্ত গ্রহিতার খোঁজ করছি, যারা ইনটেন্সিভ কেয়ার ইউনিটে রয়েছেন, অথচ প্লাজমা থেরাপি সহ্য করতে পারবেন। যাঁদের রেসপিরেটরি রেট ৩০-এর বেশি (২০ স্বাভাবিক) এবং অক্সিজেন স্যাচুরেশন ৯০ শতাংশের কম (৯৫ থেকে ১০০ শতাংশ) স্বাভাবিক অথবা ফুসফুসে পানি জমেছে তাঁদেরই প্লাজমা থেরাপি করা হয়।

ভ্যাকসিন এবং ওষুধের অভাবে প্লাজমা থেরাপি দিয়েই চিকিৎসা চালানোর পথে এগিয়েছেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত দিল্লির লোক নায়ক হাসপাতালে ৬ জন রোগীর প্লাজমা থেরাপি করা হয়েছে। ভাল সাড়াও দিচ্ছেন রোগীরা।

Share





Related News

Comments are Closed