সৌদি আরবে করোনায় ৫২ বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: মরুর দেশ সৌদি আরবে লকডাউন-কারফিউও থামাতে পারছে না করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। প্রাণঘাতি করোনা ভাইরাসে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। দিনের পর দিনে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৭ জন। কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫২ জন। এর মধ্যে ৫২ জনই বাংলাদেশি।
দূতাবাস এবং কনস্যুলেটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত সৌদি আরবের পশ্চিমাঞ্চলে (জেদ্দা) ৪৮ জন এবং পূর্বাঞ্চলে (রিয়াদ) ২ জন এবং ১ জন বাংলাদেশি কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে।
দূতাবাস ও কনস্যুলেট ও দূতাবাস থেকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হালনাগাদ তালিকায় এ তথ্য পাওয়া গেছে।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed