ছাতকে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮এপ্রিল) উপজেলা খাদ্য গোদামে ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
শহরের দক্ষিণ বাগবাড়ি-লেবারপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমানের পুত্র কৃষক হুছন আলীর ১ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে উপজেলায় সরকারিভাবে বোরো ধান ক্রয় কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক প্রদেয় কৃষকের তালিকা অনুযায়ী চলতি মৌসুমে এখানে ১ হাজার ৮০২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, প্রতিকেজি বোরো ধান ২৬ টাকা দরে ক্রয় করা হবে এবং প্রতি কৃষক সর্বোচ্চ ১ মেট্রিক টন ধান খাদ্য গোদামে বিক্রি করতে পারবে।
ধান ক্রয় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়সহ ধান বিক্রয়ে আগ্রহী কৃষকরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বলেন, সরকারি খাদ্য গোদামে বোরো ধান বিক্রয়ে প্রকৃত কৃষকরা যাতে সর্বাধিক সুযোগ পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। মধ্যস্বত্তভোগীরা ধান বিক্রয়ের সময় প্রতারণা করার চেষ্টা করলেও প্রকৃত কৃষকরা এসব করবে না বলে তিনি বিশ্বাস করেন। তাই ন্যূনতম বিষয়গুলো বিবেচনায় না এনে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করার পরামর্শ দেন তিনি।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed