প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ সেল
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মশার আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম তদারকিতে উপ-সচিব ও নিম্ন পদের কর্মকর্তাদের সমন্বয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠন করছে সরকার। এ সেল গঠনের জন্য কর্মকর্তাদের নামের তালিকা চেয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, ‘গত ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগ এবং সংস্থার সঙ্গে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মশার আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম মনিটরিং করতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে গত বছরের ন্যায় দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।’
এ কার্যক্রমে সার্বিক সমন্বয়র জন্য সকল মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের নাম পাঠানোর বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়।
সকল মন্ত্রণালয় ও বিভাগ থেকে উপ-সচিব ও এর নিম্ন পদমর্যাদার কর্মকর্তাদের নামের তালিকা আগামী তিন কার্যদিবসের মধ্যে ই-মেইলে (depu2@mopa.gov.bd) সফট কপি পাঠানোর জন্য চিঠিতে বলা হয়।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed