সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ঘোষণা করেছেন যে কমপক্ষে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
‘আমরা এখনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলব না, কমপক্ষে সেপ্টেম্বর অবধি বন্ধ থাকবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় এই স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে,’ বলেন তিনি।
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সকালে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন শেখ হাসিনা।
জেলাগুলো হলো- বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ।
প্রধানমন্ত্রী বলেন, যতদিন পর্যন্ত করোনার প্রাদুর্ভাব থাকবে ততদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা চালু করব,’ বলেন তিনি। -খবর ইউএনবি
Related News
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More



Comments are Closed