Main Menu

সিলেট বিভাগে আরও ২২ জন করোনা রোগী শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনিবার নতুন করে আরও দু’জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এনিয়ে শনিবার সিলেট বিভাগে মোট ২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন।

ওসমানীতে শনিবারের পরীক্ষায় দুইজন শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে এই হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানীর ল্যাবে মোট ১৭৮টি নমুনা পরীক্ষা করানো হয়। এরমধ্যে ২টি পজেটিভ আসে। শনাক্ত হওয়া দুই রোগী হবিগঞ্জ ও মৌলভীবাজারের বলে জানান তিনি।

এরআগে শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের আরও ২০ রোগীর করোনা পজেটিভ শনাক্ত হওয়ার কথা জানান হবিগঞ্জের হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। এসব ব্যক্তির নমুনা ঢাকায় পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান জানান, ঢাকায় পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া ২০ জনের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ আরও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়া হবিগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক, দুইজন সেবিকা (নার্স) ও নয়জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

এদিকে সিলেট বিভাগজুড়ে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৯ জনে। এরমধ্যে সিলেটে ১৩ জন, সুনামগঞ্জ ১৪ জন, মৌলভীবাজারে ৫ জন ও হবিগঞ্জে ৪৭ জন। এরমধ্যে সিলেটে পজিটিভ শনাক্ত হওয়া ডা. মঈন উদ্দিন ও মৌলভীবাজারে আরেক রোগী আর সবশেষ শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের চুনারুঘাটের এক শিশুর মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed