মৌলভীবাজারে আইসোলেশনে থাকা বৃদ্ধার মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশনে থাকা ৬১ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে আইসোলেশন কক্ষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের রামনগর মনিপুরিপারা থেকে শ্বাসকষ্ট নিয়ে গতকাল শুক্রবার রাত ১০টায় আইসোলেশনে ভর্তি হন তিনি।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তাওহীদ আহমদ জানান, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে তার অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অধিক সতর্কতার জন্য উপজেলা প্রশাসন নিহতের বাড়ি লকডাউন করতে পারে।
এদিকে মৌলভীবাজারে নতুন করে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত দুইজনই পুরুষ। একজন শ্রীমঙ্গলে ও অপরজনের বাড়ি রাজনগরে। এর আগে পুলিশ সদস্যসহ ২ জন করোনা ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হলো ৫জন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed