করোনার কিট তৈরিতে গণস্বাস্থ্য কেন্দ্র শতভাগ সফল
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা পরীক্ষার কিট উৎপাদনে গণস্বাস্থ্য কেন্দ্র শতভাগ সফল হয়েছে বলে দাবি করেছেন এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার বেলা ১১টার দিকে সরকারের প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে নমুনা কিট হস্তান্তর করা হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা খুব ভালো সফল হয়েছি। রক্ত পরীক্ষা করার পরে আমরা শতভাগ সফল হয়েছি। আমরা আগামীকাল নমুনা দিচ্ছি, যাতে তারা পরীক্ষা করতে পারে। পরীক্ষা করার পর অনুমোদন দেয়ার পরে প্রথমে দেব ১০ হাজার, তারপরে ১ লাখ।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল বেলা ১১টায় দিয়ে দেব। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, ওধুষ প্রশাসন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), আর্মি প্যাথলজি ল্যাবরেটরি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) বেশকিছু প্রতিষ্ঠানকে দেব’।
Related News
একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গুর বিস্তার যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগেRead More
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৪৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed