বিয়ানীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এই প্রথম এক ব্যক্তির (৩৮) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি পৌরশহরের নয়াগ্রাম এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।
উপজেলা প্রশাসন ওই বাড়ি লকডাউন করেছে। আক্রান্ত ব্যক্তি পৌরশহরের একটি জুয়েলার্সের কর্মচারী বলে জানা গেছে। তিনি গত ১৮ এপ্রিল তার গ্রামের বাড়ি টাঙ্গাইল থেকে বিয়ানীবাজারে আসেন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, গত বুধবার করোনা উপসর্গ থাকা বিয়ানীবাজারের কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। পাঠানো পরীক্ষার প্রতিবেদনে এক ব্যক্তির করোনা ‘পজিটিভ’ এসেছে। তিনি আরও জানান, আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী মাহবুব বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। করোনার বিস্তার রোধে নয়াগ্রাম এলাকায় বহিরাগত কাউকে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উপজেলা প্রশাসন ওই বাড়ি লকডাউন করেছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed