যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন স্থগিতের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নতুন করে গ্রিন কার্ড দেয়া বা অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে চলমান মহামারি করোনা ভাইরাসের মধ্যেই আগামী ২ মাস অর্থাৎ ৬০ দিনের জন্য এ স্থগিতাদেশ বহালের এমন সিদ্ধান্ত নিলেন তিনি।
দেশটিতে অভিবাসন ঠেকাতে নেয়া এ সিদ্ধান্ত কেবল স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসে আগ্রহীদের জন্য প্রযোজ্য হবে। কিন্তু যারা সাময়িক সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন তাদের বাধা দেবে না ট্রাম্প প্রশাসন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্পের এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্রেন্ট ওয়ার্ক ভিসায় যারা কাজ করেন তাদের জন্য কোনও অসুবিধা হবে না। কিন্তু যারা গ্রিন কার্ডের জন্য অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষা আরও বেড়ে গেল ট্রাম্পের এই নতুন সিদ্ধান্তের কারণে।
স্থানীয় সময় আজ বুধবার গ্রিন কার্ড দেয়া বা অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করার নথিতে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করার কথা রয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা মার্কিন কর্মীদের সুরক্ষা নিয়ে নিশ্চিতভাবে পদক্ষেপ নেবো। এ স্থগিতাদেশ আগামী ৬০ দিনের জন্য। এরপর এটা আরও বাড়ানো হবে, নাকি অন্য কিছু হবে সেটা আমি ওই সময় মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবো।’
তিনি আরও বলেন, ‘যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চায় এ নির্দেশ কেবল তাদের জন্য। যদি কথাটি অন্যভাবে বলি তাহলে বলতে হয়, কারা গ্রিন কার্ড পাচ্ছে সেটা বড় ফ্যাক্টর। কিন্তু যারা স্বল্প সময়ের জন্য আসছে আমরা তাদের কোনও বাধা দেবো না। তাদের জন্য এ নির্দেশ শিথিল থাকবে।’
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে দেশটিতে লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারিয়ে চোখে অন্ধকার দেখছে। অনেকেই লকডাউন তুলে নেয়ার দাবিতে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছে। গোটা দেশে অর্থনৈতিক মন্দার অশনিসংকেত শোনা যাচ্ছে।
এর অবস্থার তাঁর সরকারের কর্তব্য ও করণীয় তুলে ধরে ট্রাম্প বলেন, ‘ভাইরাসের কারণে কর্ম হারানো আমেরিকানদের কর্মসংস্থান তৈরি করতে হবে। আমরা যদি তাদের জায়গায় বিদেশি কর্মীদের নিয়োগ দিই তবে নিজ দেশের মানুষ কর্ম খুঁজে পাবে না। এটা মার্কিনীদের প্রতি চরম অন্যায় ও অবিচার করা হবে।’
তিনি বলেন, ‘সবার আগে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো মার্কিন জনগণের সুরক্ষা। আমরা এ বিষয়টিকে আগেভাবেই ভেবে কাজ করতে চাই।’
তবে গ্রিন কার্ড দেয়া বা অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করার বিষয়ে ট্রাম্পের আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed