ঢাকা ছাড়লেন ২৬৯ ব্রিটিশ নাগরিক
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের জন্য বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের নিয়ে প্রথম চার্টার ফ্লাইট ঢাকা ছেড়েছে।
ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ২৬৯ জন ব্রিটিশ নাগরিক নিয়ে ঢাকা ছাড়ে।
এছাড়া আগামী ২৩, ২৫ ও ২৬শে এপ্রিল আরো তিনটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ব্রিটিশ এয়ারওয়েজের এসব ফ্লাইটে শুধু ব্রিটিশ নাগরিকরা ঢাকা ত্যাগ করতে পারবেন।
এর আগে আজ বেলা সাড়ে ১১টায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে সিলেটে আটকে পড়া ১৪৬ ব্রিটিশ বাংলাদেশীকে বিমানের চার্টার ফ্লাইটে করে ঢাকায় নেয়া হয়।
করোনাভাইরাসের জন্য আকাশপথে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed