জুড়ীতে সড়ক আইনে সাত জনকে জরিমানা
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সড়ক পরিবহন আইনে সাত জনকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অসিম চন্দ্র বনিক এ অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৪/৬৬ মোতাবেক উপজেলার নয়াগ্রাম গ্রামের শফিকুল ইসলাম, জাঙ্গিরাই গ্রামের আবু মূসা, ভোগতেরা গ্রামের রুবেল আহমদ, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামের সুহেল, দোহালিয়া গ্রামের মিজানুর রহমান, কুলাউড়া উপজেলার হাবিবুর রহমান, বি বাড়ীয়ার শ্যামল চন্দ্র দাস সহ প্রত্যেককে পাঁচশত টাকা করে তিন হাজার পাঁচশত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম।
Related News
মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ প্রবাসীর স্ত্রী’র
Manual2 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাড়ির বাউন্ডারী দেয়াল না করায় হামলা, মারধোর ও লুটপাটেরRead More
কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual5 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখেRead More



Comments are Closed