ওসমানীর ২২ চিকিৎসক-নার্স করোনায় আক্রান্ত নন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা ভাইরাসে আক্রান্ত প্রসূতির সংস্পর্শে আসা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২২ চিকিৎসক ও নার্স করোনা আক্রান্ত নন।
মঙ্গলবার এই ২২ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হলে বুধবার রিপোর্ট নেগেটিভ আসে বলে জানান হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, গত সোমবার ওসমানী হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন এক প্রসূতি নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর হাসপাতালের ১৯ চিকিৎসক, ১৪ সেবিকাসহ মোট ৪৪ স্বাস্থ কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। এদের মধ্যে মঙ্গলবার ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার তাদের পরীক্ষার রিপের্ট নেগেটিভ আসে। ফলে তারা কেউ করোনায় আক্রান্ত নন। কোয়ারেন্টিনে থাকা ৪৪ স্বাস্থ্যকর্মীর মধ্যে বুধবার আরও ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার তাদের রিপোর্ট পাওয়া যাবে।
এদিকে করোনাভাইরা্স আক্রান্ত সুনামগঞ্জের সদর উপজেলার ওই নারী বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবার তিনি ওসমানী হাসপাতালে সন্তান প্রসব করেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed