করোনা রোগীর জীবন বাঁচাতে উপর করে শুয়ে দিন!
স্বাস্থ্য ডেস্ক: বিশ্বব্যাপী করোনা রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এ রাগের কোন ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় এর তেমন কোন চিকিৎসা পদ্ধতি নেই। তবে এ রোগের বাকি উপসর্গ নিরাময়ে চিকিৎসকরা দিনরাত চেষ্টা করে যাচ্ছেন। রোগীর অবস্থা বিবেচনা করে তারা চিকিৎসা দিচ্ছেন। সরাব চাওয়া একটাই এ রোগ থেকে মুক্তি মিলবে কবে। আর এর চিকিৎসা পদ্ধতিই বা কী হবে।
এমন সংকট মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক হাসপাতালের চিকিৎসক ডা. মঙ্গলা নরসিমহান জানিয়েছেন এক আশার বাণী। এ চিকিৎসকদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে এ খবর।
সিএনএনএর খবর বলা হয়, গত শুক্রবার ৪০ বছর বয়সী এক ব্যক্তি তাদের হাসপাতালে ভর্তি হন তার অবস্থা বেশ খারাপ ছিল। লাইফ সাপোর্টে নেওয়ার তোড়জোড় চলছিল। কিন্তু প্রচুর রোগী আসতে থাকায় চাপ বাড়তে থাকে আইসিইউর ওপর। ডা. মঙ্গলা নরসিমহান তখন ওই রোগীকে উপর করে শুইয়ে দেন। এই টোটকা ম্যাজিকের মতো কাজ করে। কিছুক্ষণ পর স্বাভাকিভাবে শ্বাস নিতে শুরু করেন ওই ব্যক্তি। তাকে আর আইসিইউতে নেওয়ার প্রয়োজন হয়নি।
করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা করছেন এমন চিকিৎসকরা জানান, কোভিড-১৯ রোগে আক্রান্ত কোনো ব্যক্তি শ্বাসকষ্টে ভুগলে তাকে উপর করে শুইয়ে দিয়ে প্রাকৃতিকভাবেই অক্সিজেনের সরবরাহ বাড়ানো যায়। এই পদ্ধতিকে বলা হয় ‘প্রোন পজিশনিং’।
ডা. নরসিমহান বলেন, এই প্রক্রিয়া শতভাগ কাজে দেয়। এটি খুব সহজ উপায়। আমরা দেখছি এতে রোগীর অসাধারণ উন্নতি হচ্ছে।
ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগের পরিচালক ডা. ক্যাথরিন হিবার্ট বলেন, আপনি যখন দেখবেন এই পদ্ধতিতে কাজ হচ্ছে তখন বারবার আপনি একই কাজ করতে চাইবেন। আর কোভিড-১৯ আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা মারাত্মক রোগীকে উপর করে শুইয়ে দিলে তা টনিকের মতো কাজ দিচ্ছে।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অনেকেই তীব্র শ্বাসকষ্টে ভোগেন। এর সঙ্গে যদি ওই ব্যক্তির নিউমেনিয়া বা জটিল কোনো রোগ থাকে তাহলে তাকে বাঁচানো কঠিন হয়ে যায়।
সাত বছর আগে ফ্রান্সের একদল চিকিৎসক নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে একটি গবেষণা প্রকাশ করেন। তারা দেখান যে, শ্বাসকষ্টে ভোগা যেসব রোগীকে ভেন্টিলেটরে রাখা হয়, তাদের উপর করে শুইয়ে রাখলে মৃত্যুর সম্ভাবনা অনেক কমে যায়।
যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা আগে থেকেই এই পদ্ধতিতে চিকিৎসা দিয়ে আসছেন। করোনাভাইরাসের মহামারির সময় এই পদ্ধতিটিই এখন দেশটিতে কাজে দিচ্ছে বেশি।
নিউইয়র্কের একটি হাসপাতালে দেখা গেছে, করোনাভাইরাস আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা এক রোগীকে উপর করে শুইয়ে দেওয়ার পর তার রক্তে অক্সিজেনের সরবরাহ ৮৫ শতাংশ থেকে বেড়ে এক লাফে ৯৮ শতাংশে উন্নীত হয়।
Related News
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৪৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।Read More
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed