ময়মনসিংহ জেলা লকডাউন
বৈশাখী নিউজ ডেস্ক: নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত ও ময়মনসিংহ সিভিল সার্জনের সুপারিশক্রমে সবার সঙ্গে আলোচনা করে ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ লকডাউন ঘোষণা করা হলো।
নির্দেশনা অনুযায়ী, এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ বা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না। তবে সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টা থেকে কার্যকর ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed