কাতারে করোনায় ৩ বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: বৈশ্বিকভাবে মহামারি আকার ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাসে মধ্যপ্রাচ্যের কাতারে পাঁচ শতাধিক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কাতারে পাঁচ শতাধিক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসাধীন থাকা তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।’
কাতারে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগের সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে, করোনাভাইরাসে কাতারে মোট সাতজনের মৃত্যু হয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪২৮ জনে।
কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তাদের দেশে আক্রান্তদের মধ্যে ৩৭৩ জন পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন।
ঢাকার সরকারি কর্মকর্তাদের দেয়া তথ্য মতে, কাতারে বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি কাজ করছেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed