Main Menu

জকিগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ একজন আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে ৮০০ পিস ইয়াবাসহ মো. সাবিল আহমদ (৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এর তত্ত্বাবধানে ও ওসি মীর মো. আব্দুন নাসেনের নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার লাফনাকোনা গ্রামের মদিনানগর জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করে।

আটক সাবিল আহমদ উপজেলার পূর্ব লাফনাকোনা গ্রামের ছকিন আলীর ছেলে। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এব্যাপারে সিলেট জেলার পুলিশ সুপার বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় পুলিশের কার্যক্রম সর্বমহলে প্রশংসিত। এ সুযোগে দেশে যাতে মাদকের অবাধ বিস্তার না ঘটে সে লক্ষ্যে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হবে।’

Share





Related News

Comments are Closed