দক্ষিণ সুরমায় ত্রাণ বিতরণ অব্যাহত
দক্ষিন সুরমা সংবাদদাতা: করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মধ্যে সরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দশটি ইউনিয়নে এ পর্যন্ত ৬১ টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও ২ লক্ষ ২৬ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার ১০টি ইউনিয়নে কর্মহীন লোকদের মধ্যে বিতরণের জন্য নতুন করে আরও ২০ টন চাল ও নগদ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ নিয়ে দক্ষিণ সুরমায় ৮১ টন চাল ও নগদ ৩ লক্ষ ১৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হলো।
দক্ষিন সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
এদিকে কর্মহীন লোকজন সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকায় তাদের অভাব-অনটন দেখা দিয়েছে। সরকারি সাহায্য পাওয়ায় তাদের অভাব-অনটন কিছুটা হলেও লাঘব হচ্ছে। তারা আরো ত্রাণের দাবি করছে।
কর্মহীন লোকদের মধ্যে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী তার ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি বিভিন্ন এলাকায় গিয়ে সরকারি ত্রাণ বিতরণ করছেন। ত্রাণ বিতরণ সুষ্ঠুভাবে বণ্টনের জন্য উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী সার্বক্ষণিক তদারকি করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী বিভিন্ন হাটবাজারে উপস্থিত হয়ে সরকার নির্দেশিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখতে নিশ্চিত করছেন। এ সময় সেনাবাহিনী, পুলিশ, র্যাব হাট বাজারে থাকা লোকজনকে বাড়িতে থাকতে পরামর্শ দিচ্ছেন। হাট বাজারে ক্রেতা-বিক্রেতা সরকারি নির্দেশ মেনে হাট বাজার থেকে বাড়িতে গিয়ে অবস্থান করছেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাব মুক্ত রাখতে বিভিন্ন হাট বাজারে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসাধারণকে আহবান করে যাচ্ছেন।
সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী জানান, তার ব্যক্তিগত পক্ষ থেকে দক্ষিণ সুরমা সহ নির্বাচনী এলাকার ২১টি ইউনিয়নে গিয়ে সরকার কর্তৃক বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তিনি সরকারি খাদ্য সামগ্রী বিতরণে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed