Main Menu

দেশের ৩৪ জেলায় করোনার বিস্তার, আক্রান্ত ৬২১

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনা ভাইরাসে কাঁপছে বাংলাদেশও। গত দুইদিন আক্রান্ত সংখ্যায় স্বস্তি পেলেও আজ রোববার রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে দেশের ৪ জেলা। আক্রান্ত হয়েছে দেশের ৭টি বিভাগের ৩৪ জেলা। তবে আক্রান্তের এই তালিকায় নেই পাবনাসহ রাজশাহী বিভাগের ৮ জেলা।

নতুন করে আক্রান্ত ৪ জেলা হলো- চট্টগ্রামের লক্ষীপুর, রংপুরের লালমনিরহাট ও ঠাকুরগাঁও এবং বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা।

সবচেয়ে বেশি ঢাকা বিভাগের। বিভাগটির ১৩টির জেলার মধ্যে ফরিদপুর ছাড়া ১২টি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে ঢাকা জেলায় ৩৩৫, নারায়ণগঞ্জে ১০৭, গাজীপুরে ২৩, মাদারীপুরে ১৯, মুন্সিগঞ্জে ১৪, কিশোরগঞ্জে ১০, মানিকগঞ্জে ৫, নরসিংদীতে ৪, রাজবাড়ীতে ৬, টাঙ্গাইলে ২, গোপালগঞ্জে ৩ ও শরীতপুরে ১ জন।

চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রামে ১২, কুমিল্লায় ৯, বি.বাড়িয়ায় ৬, লক্ষীপুরে ১, কক্সবাজারে ১ ও চাঁদপুরে ৬ জন।

সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে ১ জন করে আক্রান্ত।

রংপুরে বিভাগে রংপুরে ২, গাইবান্ধায় ৬, নীলফামারিতে ৩, লালমনিরহাটে ১ ও ঠাকুরগাঁওয়ে ৩ জন আক্রান্ত।

খুলনার মধ্যে শুধুমাত্র চুয়াডাঙ্গায় ১ জন করোনা আক্রান্ত।

ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহে ৫, জামালপুরে ৬, নেত্রকোনায় ১ ও শেরপুরে ২।

বরিশাল বিভাগের বরগুনায় ৩ জন, পটুয়াখালীতে ১ জন এবং ঝালকাঠিতে ৩ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আগের দিনগুলোর তুলনায় গত ৫-৬ দিনে আক্রান্তের হার ব্যাপকভাবে বেড়েছে। বেড়েছে মৃত্যুর হারও। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬২১ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ জনের। গতকাল ও আজ দুইদিনে ৬ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৯ জন।

Share





Related News

Comments are Closed