সিলেটে বেসরকারি হাসপাতালগুলোর ছয় সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতিতে সিলেটে আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে সিলেট বেসরকারি হাসপাতাল অ্যাসোসিয়েশন। এ বিষয়ে গত বৃহস্পতিবার সিলেটের হাসপাতালগুলোর পরিচালকদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন। ওই সভায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট বেসরকারি হাসপাতাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক জরুরিসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতিত্বে ডা. নাসিম আহমদ।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে এ সভায় করোনা পরিস্থিতিতিতে সিলেটে আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে কয়েকটি সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্তগুলো হচ্ছে- সিলেটের কোনো হাসপাতাল থেকেই চিকিৎসা না পেয়ে কোনো রোগী ফেরত যেতে পারবে না, প্রতিটি হাসপাতলে ফ্লু কর্নার স্থাপন করা হবে, দশটি ফোন নাম্বারে সার্বক্ষণিক ডাক্তারের চিকিৎসা পরামর্শ নিশ্চিত করা হবে, আইসিইউ সমৃদ্ধ দুইটি বড় হাসপাতাল শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ করা হবে, ভেন্টিলেশন ব্যবস্থার প্রয়োজনে আরো হাসপাতাল এ তালিকায় যুক্ত করা হবে এবং সিলেট সিটি কর্পোরেশন ও বেসরকারি হাসপাতালগুলোর যৌথ উদ্যোগে তিনটি এম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তত রাখা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বিএমএ’র সদস্যসচিব ও করোনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার আজিজুর রহমান রোমান, রাগীব রাবেয়া মেডিকেলের পরিচালক ডাক্তার মোহাম্মদ তারেক আজাদ, নর্থ ইস্ট মেডিকেলের পরিচালক ডাক্তার নাজমুল হক, উইমেন্স মেডিকেলের পরিচালক ডাক্তার মো. ফেরদৌস হাসান, পার্কভিউ মেডিকেলের পরিচালক ডাক্তার এম এ ছালাম, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মাউন্ট এডোরা হাসপাতালের পরিচালক ডাক্তার এ কে আখতারুজ্জামান, ওয়েসস হাসপাতালের পরিচালক ডাক্তার সোলাইমান আহমেদ, আল হারামাইন হাসপাতালের পরিচালক ডাক্তার নাহিয়ান আহমেদ চৌধুরী, ডাক্তার সৈয়দ মাহমুদ হাসান ও জাকির আহমদ চৌধুরী প্রমুখ।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed