সিলেটে বিনামূল্যে সবজি বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামের সামনে বিনামূল্যে সবজি বিততরণ করেছেন সিলেটের সংস্কৃতিকর্মীরা।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত কবি নজরুল অডিটোরিয়ামের সামনে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়। এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান সংস্কৃতিকর্মীরা।
শনিবার দুপুরে রিকাবীবাজার এলাকায় গিয়ে দেখা যায়, ‘করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধের জনযুদ্ধে ভালোবাসা-বন্ধুতা’ এমন ব্যানার টানিয়ে রাস্তার পাশে ফুটপাতে বিভিন্ন ধরণের সবজি রাখা হয়। লোকজন এসে পছন্দমত এখান থেকে সবজি নিয়ে যান।
এই উদ্যোগের সাথে সম্পৃক্ত সংস্কৃতিকর্মী হুমায়ুন কবির জুয়েল জানান, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে মানুষের খাবারে শর্করা, ভিটামিনের অভাব রোধ করতে আমরা বিনামূল্যে এ সবজি বিতরণের উদ্যোগ নেই। চার ফুট দূরত্বে দাঁড়িয়ে মানুষজন নিজের প্রয়োজনমত সবজি নিয়ে গেছেন।
তিনি আরও বলেন, আনুমানিক ২৫০-৩০০ জন মানুষকে আমরা আজ সবজি বিতরণ করতে পেরেছি। সকল শ্রেণির মানুষ এখান থেকে সবজি নিয়ে গেছেন।
পরবর্তীতেও এ উদ্যোগ তারা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৫৮ জন রোগীর দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে। নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা এখন ৩০ জনে পৌঁছেছে। এছাড়া সুস্থ হয়ে ফিরেছেন ৩৬ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেয় আইইডিসিআর। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারী ঠেকাতে ঘরে থাকার মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন নির্দেশনায় সন্ধ্যা ৬টার পর বাইরে বের হতেও নিষেধ করা হয়েছে।
নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছে। শনিবার পর্যন্ত এক লাখ ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন তিন লাখ ৭৭ হাজার মানুষ।
Related News
পোশাকশিল্পে অস্থিরতায় দেশে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের দেশেরRead More
সিলেটে হত্যা-চেষ্টা মামলার আসামি ‘পল্টি রাসেল’ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হত্যা-চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল মিয়া ওরফে ‘পল্টি রাসেলকে’ গ্রেফতার করেছেRead More



Comments are Closed