পুরো চাঁদপুর জেলা লকডাউন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা থেকে লকডাউন কার্যকর হবে।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে এ ঘোষণা দেয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবেলা, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা বলবৎ হবে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সব ধরনের গণপরিবহন ও জনসমাগম আগের মতো বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।
জেলায় এখনও করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে পার্শ্ববর্তী জেলাগুলোয় করোনাভাইরাসে আক্রান্ত রোগী থাকায় এবং নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed