সিলেটে ২দিন সব ধরণের যান চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে দুদিনের জন্য রিকশা-অটোরিকশাসহ সবধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শবে বরাতে জনসমাগম রুখতে এ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। ফলে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার সিলেটে সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে। তবে রোগিবহনকারী অ্যাম্বুলেন্স এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকেই দেশে গণপরিবহন বন্ধ রয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করে লোকজনকে ঘরে থাকারও আহ্বান জানিয়েছে সরকার। তবু অনেকেই বেরিয়ে আসছেন রাস্তায়। রিকশা-অটোরিকশাসহ কিছু যানবাহন চলাচল করছে নগরীতে। আজ শবে বরাতের রাতে এসব যান চলাচল ও জনসমাগম বাড়তে পারে এমন শঙ্কায় সব ধরণের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) কাজী এম এমদাদুল ইসলাম এ নির্দেশনা জারি করেন। বুধবার নগরীতে এ ব্যাপারে মাইকিংও করা হয়।
Related News
পোশাকশিল্পে অস্থিরতায় দেশে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের দেশেরRead More
সিলেটে হত্যা-চেষ্টা মামলার আসামি ‘পল্টি রাসেল’ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হত্যা-চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল মিয়া ওরফে ‘পল্টি রাসেলকে’ গ্রেফতার করেছেRead More



Comments are Closed