সৌদিতে ঘুমন্ত অবস্থায় ৪ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির রাজধানী রিয়াদ, মক্কা ও জিজানে ঘুমন্ত অবস্থায় মারা যান তারা।
মৃত ব্যক্তিরা হলেন- আবুল হোসেন (৩৫), বেলাল উদ্দিন (৩২), জাহাঙ্গীর আলম (৪২) ও শওকত ওসমান (৪০)।
আজ বুধবার খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার আবুল হোসেন মক্কা নগরীর সারা মনসুর এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন কেঁওচিয়া ইউনিয়নের আশেকের পাড়ার বাসিন্দা। তার বাবার নাম হাবিবুর রহমান।
মোহাম্মদ বেলাল উদ্দিন মক্কা মিসফাল্লাহর দাহালা রোডে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার উল্টাখালী ফকির বাবার কবর এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহ আলম।
অপরদিকে জাহাঙ্গীর আলম রাজধানী রিয়াদে হারায়া নামক এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাড়ীকোটা গজারিয়ার বাসিন্দা। তার বাবার নাম ছিদ্দিকুর রহমান।
আর শওকত ওসমান সৌদির জিজান শহরে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঈদমনি গ্রামের বাসিন্দা। স্থানীয় পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে।
Related News
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক।Read More



Comments are Closed